নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ২৭ মে ২০২২ঃ

শুক্রবার অন্যান্য জেলার মতো পুরুলিয়াতেও গঠিত হল ‘উইনার্স স্কোয়াড’। জেলা পুলিসের মহিলা কর্মীদের নিয়ে এই বিশেষ বাহিনী তৈরী হয়েছে। এদিন থেকে কাজ শুরু করল এই বিশেষ বাহিনী। এদিন পুরুলিয়ার পুলিস সুপারের অফিসে এই বাহিনীর সূচনা করে পুলিস সুপার এস সেলভা মুরগান বলেন,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলায় জেলায় এই বাহিনী তৈরী হয়েছে। এদিন মোট ১২ জনকে নিয়ে শুরু করা হল। মহিলা কনস্টেবলদের স্কুটির পাশাপাশি ইলেকট্রিক ব্যাটনও দেওয়া হয়েছে। স্কুল কলেজের সামনে বা বাজার এলাকায় এই বাহিনী টহল দেবে। ইভটিজিং রোখার পাশাপাশি মূলত মহিলাদের সুরক্ষার জন্যই এই বাহিনী।

শেয়ার করুন

You cannot copy content of this page