নিজস্ব সংবাদদাতা, জয়পুর, ১ মে ২০২২:

ঝাড়খন্ড থেকে জয়পুরে বিয়ে বাড়িতে এসে হাতির হানায় মৃত্যু হল এক মহিলার। মৃতার নাম বেবি দেবী। তাঁর বাড়ি ঝাড়খন্ডের ধানবাদে। জয়পুর থানা এলাকায় ঝাড়মামরা গ্রামে বিয়ে বাড়িতে এসেছিলেন তিনি। ওই গ্রামে একাধিক বাড়িও ভেঙেছে দাঁতালটি। গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। বনদপ্তরের কর্মীরা দাঁতালটিকে অযোধ্যার জঙ্গলের দিকে তাড়ানোর চেষ্টা করছেন।

শেয়ার করুন

You cannot copy content of this page