নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ১৫ মার্চ ২০২২ঃ

পুরুলিয়া শহর থেকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে মটোর সাইকেল থেকে পড়ে মৃত্যু হল এক মহিলার। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পুরুলিয়া-রাঁচি রাস্তার উপর লাগদার নিকটে। জানা গিয়েছে, জয়পুর থানার গোয়ালাডি গ্রামের আরতী গোপ তাঁর ছেলের সঙ্গে মোটর সাইকেলে একটি শিশুকে নিয়ে চিকিৎসার জন‍্য পুরুলিয়া শহরে আসেন মঙ্গলবার। ডাক্তার দেখিয়ে একটি বাইকে ঐ শিশুটিকে পাঠিয়ে দিয়ে তিনি নিজের ছেলের সঙ্গে অন্য একটি মোটরবাইকে বাড়ি ফেরাপুরুলিয়া-রাঁচির সময় পুরুলিয়া-রাঁচি ৩২নম্বার জাতীয় সড়কের লাগদা এলাকায় পড়ে যান। স্থানীয় মানুষ ও তার ছেলে আরতী দেবীকে (৪৮)উদ্ধার করে পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে জানান।

শেয়ার করুন

You cannot copy content of this page