নিজস্ব সংবাদদাতা, রঘুনাথপুরঃ৮ মার্চ, ২০২১

আন্তর্জাতিক নারী দিবসে এক অসুস্থ মহিলাকে স্বেচ্ছায় রক্ত দিলেন রঘুনাথপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজারী বাউরি। সোমবার ছিল আন্তর্জাতিক নারী দিবস। এদিনই আবার আসন্ন বিধানসভা নির্বাচনে রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষের আগের দিন। এদিন রঘুনাথপুর মহকুমা শাসকের দপ্তরে তৃণমূল কংগ্রেসের রঘুনাথপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হাজারী বাউরি দলের প্রার্থী হিসেবে নিজের মনোনয়ন পত্র জমা দেন। মনোনয়ন পত্র জমা করার পরই তিনি চলে যান সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে এক অসুস্থ মহিলাকে স্বেচ্ছায় রক্ত দান করেন হাজারী বাউরি।

শেয়ার করুন

You cannot copy content of this page