নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, ২৪ মার্চ ২০২২ঃ

রাজ্য সরকারের নির্দেশ মতো যক্ষ্মা রোগের নির্মূলীকরণ করার প্রচারে দেশ জুড়ে পালিত হচ্ছে বিশ্ব যক্ষা দিবস। তাই প্রতিটি জেলার সাথে সাথে পুরুলিয়া জেলার বলরামপুর এলাকার মানুষজনদের জাগরুপ করতে সচেতনতামূলক প্রচারে এগিয়ে এলো বলরামপুর বাঁশগড় সাস্থ্য কেন্দ্র। বৃহস্পতিবার বলরামপুর বাঁশগড় হাসপাতাল থেকে সচেতনতামূলক প্রচারের জন্য একটি রেলি হয়।যা শেষ হয় বলরামপুর বাসস্ট্যান্ডে। যেখানে এই প্রচার মূলক অভিযানে পায়ে হেঁটে শহরজুড়ে পরিক্রমা করেন বলরামপুর স্বাস্থ্য আধিকারিক ডঃ সৌমেন মণ্ডল, বলরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই মন্ডল, বলরামপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি প্রতিমা কিস্কু, বলরামপুর থানার ওসি সুদীপ হাজরা সহ আরো অন্যান্য শতাধিক সাস্থ্য কর্মী। এছাড়াও এদিন বলরামপুর বাসস্ট্যান্ডে যক্ষা রোগ নির্মূলীকরণ বিষয়ক নাটক ও ছৌ নাচ, পাতা নাচ প্রদর্শনের মাধ্যমে মানুষজনদের সতর্ক বার্তা দেওয়া হয়। বলরামপুর স্বাস্থ্য কেন্দ্রের এই বিশেষ কর্মসূচিটিকে এলাকাবাসীরা সাধুবাদ জানিয়েছেন।

শেয়ার করুন

You cannot copy content of this page