নিজস্ব সংবাদদাতা, মানবাজার: ২৩ এপ্রিল, ২০২১
এবার পানীয় জলের দাবিতে পথ অবরোধ করল মানবাজার শহরের নামোপাড়া সংলগ্ন নামাতাপাড়া এলাকার বাসিন্দারা। স্হানীয় বাসিন্দাদের দাবী গত কয়েক দিন ধরেই চলছে পানীয় জলের সমস্যা প্রশাসনকে বারবার জানালেও কোনো সমস্যার সমাধান হয়নি এর ফলে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন নামাপাড়া সংলগ্ন এলাকার বাসিন্দারা। এ বিষয়ে মানবাজার এক নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন দ্রুত এই পানীয় জলের সমস্যার সমাধান করা হবে আপাতত সমস্যারত এলাকাগুলিতে জলের ট্যাঙ্ক পাঠানোর ব্যাবস্হা করছি।




