নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, ৮ অক্টোবর ২০২১ঃ
জল থেকে উঠবেন মা মনসা। সেই কারনে ডলে ডুব। কিন্তু না আর শেষ রক্ষা হোলো না। তিনদিন ধরে নিঁখোজ থাকার পর জল থেকে ভেসে উঠলো মৃতদেহ। দেবী মনসার নাম করে বজরুকির অবসান ঘটলো শুক্রবার সকালে। এদিন সকালেই বলরামপুর থানার পুলিশ দেহটি উদ্ধার করে বাঁশগড় হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসক যুবতীর দেহটি মৃত বলে ঘোষোনা করেন। গত মঙ্গলবার দিন বাঘাডি গ্রামের যুবতী যমুনা কর্মকার বাড়ি থেকে নিঁখোজ হন। পরিবারের লোকজন এবং ওঝার কথামতো যমনা কমর্কার একটা জলাশয়ে ডুব দিয়ে মনসার ভর নিয়ে উঠবে বলে চাউর হয়ে যায়। সেই মতো বুধবার দিন বাড়িতে পুজো অর্চনা শুরু হয়। বিষ্ময়কর বিষয়টি নিজের চোখে দেখতে বহু মানুষ পুকুর ঘাটে ভীড় জমান। এদিন কিন্তু বুধবার রাত হয়ে গেলেও আর জল থেকে যমুণা কর্মকার। যদিও পরিবারের লোকজন থানায় নিঁখোজ ডাইরি জমা করেন।শুক্রবার সকালে জলাশয়ে দেহটি ভেসে উঠতে দেখেন স্থানীয়মানুষজন। তারপর পুলিশ খোঁজ পেয়ে দেহটি শনাক্তকরনের জন্য হাসপাতালে নিয়ে আসেন।এদিনেই দেহটি মর্গে পাঠান হয়। পুলিশ সুত্রে জানা গিয়েছে গত বুধবার দিন মৃতের ভাই একটি নিঁখোজ ডাইরি করেন।
