নিজস্ব সংবাদদাতা: সোমবার ঝালদা শহরের ছাতাটাঁড় ময়দানে একটি স্মৃতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় | যার উদ্বোধনে উপস্থিত হয় ভারতীয় ফুটবল দলের প্রাক্তন খেলোয়াড় হাবিবুর রহমান মন্ডল |এদিন ওই মাঠে বিপিন গরাঁই স্মৃতি খেলার আয়োজন করেছিল ঝালদা শহরের ওঝাপাড়া ফুটবল ক্লাব |৮টি দল প্রতিযোগিতায় অংশ নিয়েছিল |ফাইনাল খেলাটি হয় ঝালদার আনন্দবাজার ফুটবল ক্লাব এবং একুয়া ফুটবল ক্লাব,রাঁচীর মধ্যে | পেলান্টিতে দুই শুন্য গোলে আনন্দ বাজার ফুটবল দল জয়ী হয় |ঝালদা শহরের পাশাপাশি আশেপাশের এলাকাগুলি থেকেও প্রচুর লোকজন বৃষ্টিকে উপেক্ষা করে ওই মাঠে এসেছিলেন |এবার প্রতিযোগিতার তৃতীয় বর্ষ | এদিন
ভারতীয় ফুটবল দলের প্রাক্তন খেলোয়াড় হাবিবুর রহমান মন্ডল বলেন যোগ্যতা থাকা সত্ত্বেও সঠিক সমন্বয়ের অভাবের জেরে এলাকা থেকে ভালো ফুটবলার উঠে আসছে না | এর জন্য সকল কে এগিয়ে আসতে হবে |
মাঠে এলাকার বিশিষ্ট সমাজসেবী কালিপদ চট্টোপাধ্যায় প্রাক্তন ফুটবলার দিলীপ কান্দু এবং আয়োজকদের অনেকেই ছিলেন |

