নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, রবিবার, ২১ জুলাই ২০২৪:
রজত জয়ন্তী বর্ষে পড়ল রেনী রোড দেবীমেলা সর্বজনীন দুর্গা পুজো।২৫ বছরের পুজো। তাই কমিটির সদস্যরা সহ এলাকার তামাম আবাল-বৃদ্ধ-বনিতাই বিশেষ খুশি বাঙালির শ্রেষ্ঠ উৎসবটিকে ঘিরে। চলছে সাজ সাজ রব। কার্যত রবিবারের বৃষ্টিকে মাথায় করেই খুঁটি পুজো দিয়ে এদিন সূচনা হয়ে গেল শারদার আগমনের। কমিটির তরফে জানা গিয়েছে, ২৫ বছরের তাদের পুজোর বিশেষ আকর্ষণ ২৫ ফুটের দীর্ঘ প্রতিমা। এছাড়াও মন্ডপ সজ্জা থেকে শুরু করে আলোক সজ্জাতেও থাকবে নতুনত্বের স্বাদ। তবে সে বিষয়ে এখুনি খোলাসা করে বলতে নারাজ দেবীমেলা সর্বজনীন দুর্গা পুজো কমিটি।

