নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া
২৯ আগস্ট , ২০২০

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৪৫ তম প্রয়ান দিবসে (২৯ আগস্ট) তাঁর আবক্ষ মুর্তিতে একটি মালাও পড়ল না। ঘটনা পুরুলিয়া শহরের তেলকল পাড়া এলাকায়। পুরুলিয়া-বাঁকুড়া ৬০এ রাজ্য সড়কের পাশে পুরুলিয়া টাউন হাই স্কুলের নিকটে কবির আবক্ষ মুর্তিটি এদিন ব্রাত্যই রয়ে গেল। শহরের একাংশ ক্ষুব্ধ বিদ্বজনরা বলছেন, “এইসব মহান মানুষদের মুর্তি বিভিন্ন জায়গায় করে দেওয়া হয়, কিন্তু বিশেষ বিশেষ দিনগুলিতে ফুল বা মালা দিয়ে এঁদের মুর্তিতে সম্মানটুকুও জানান না কেউ”।

দেখুন ভিডিও

শেয়ার করুন

You cannot copy content of this page