পুরুলিয়া জেলা বিজেপি যুব মোর্চার নতুন সভাপতি নীলোৎপল
নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া
২৮ আগস্ট , ২০২০
জেলা বিজেপির মুখপাত্রকেই পুরুলিয়া জেলার যুব মোর্চার দায়িত্ব দিল রাজ্য বিজেপি। পুরুলিয়া জেলার যুব মোর্চার নতুন সভাপতি করা হয়েছে নীলোৎপল সিনহা কে। তিনি বর্তমানে জেলা বিজেপির মুখপাত্রের দায়িত্বে থাকলেও আগে পুঞ্চা ব্লকের বিজেপির মূল সংগঠনের গুরুত্বপূর্ন দায়িত্বে ছিলেন।

