নিজস্ব সংবাদদাতা, মানবাজারঃ২২ আগষ্ট ২০২১
মানবাজার ব্লকের গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণের গাছেদের গায়ে রাখি বেধে রাখি বন্ধন উৎসবের সূচনা হল। রবিবার রাখি বন্ধন উৎসবটিকে এভাবেই পালন করল গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন পড়ুয়ারা।


প্রাক্তন পড়ুয়ারা এদিন নিজেদের পচ্ছন্দ মতো বিদ্যালয়ের একটি করে গাছে রাখি পরিয়ে সেই গাছটিকে যত্ন করার শপথ নেয়। একে অপরের হাতে রাখি পরিয়ে সম্প্রতির দৃষ্টান্ত স্থাপন করার পর প্রত্যেকের হাতে উপহার হিসাবে বিদ্যালয়ের পক্ষ থেকে ফলের চারা ও কেক প্রদান করা হয়। বিদ্যালয়ের পক্ষে প্রধান শিক্ষক অমিতাভ মিশ্র সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।
শেয়ার করুন