নিজস্ব সংবাদদাতা, বলরামপুর: ২২ আগষ্ট ২০২১
রাখি বন্ধন উপলক্ষে বলরামপুর ব্লক কার্যালয়ের বাইরে মাক্স বিতরণ ও মিষ্টি মুখ করানো হলো। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উদ্যোগে বলরামপুর ব্লক যুব ও ক্রীড়া দপ্তরের ব্যবস্থাপনায় বলরামপুর ব্লক কার্যালয়ের বাইরে পথচলতী মানুষজনকে মাক্স পরিয়ে মিষ্টি মুখ করানো হলো। উপস্থিত ছিলেন বলরামপুর ব্লক সমষ্টী উন্নয়ন আধিকারিক সুভাশিষ ঘোষ, পঞ্চায়েত সমিতীর সভাপতি নিতাই মন্ডল,সুমিত পান্ডা। এদিন প্রায় এক হাজার পথচলতী মানুষজনকে মাক্স পরানো হয়।




