নিজস্ব সংবাদদাতা, মানবাজার: ২৭ আগষ্ট ২০২১
খোদ কিষাণ মান্ডি ভেতর থেকে রাতের অন্ধকারে দাঁড়িয়ে থাকা পিকআপভ্যানের চুরি হয়ে গেলে ব্যাটারি, এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মানবাজার এলাকায়।
গাড়ির মালিক তারকনাথ দও কিষাণ মান্ডি ভেতরে সবজি ব্যবসা করেন তার একটি পিকআপ ভ্যান গাড়ি রয়েছে, বৃহস্পতিবার সকাল থেকেই গাড়িটি ওখানে দাঁড় করানো ছিল কিন্তু শুক্রবার সকালে গাড়িটি স্টার্ট না হওয়ায় সন্দেহ হয় গাড়ি মালিকের, তখন গাড়ির সামনের ইঞ্জিন খুলে দেখেন ব্যাটারিটি নেই। এমন ঘটনায় তাজ্জব বনে যান গাড়ির মালিক সহ আশেপাশের সবজি ব্যবসায়ীরা।
এবিষয়ে গাড়ির মালিকের ভাই ভোলানাথ দও জানান, তাদের বাইরে থেকে সবজি আনা হয় ওই পিকআপ ভ্যানটি দ্বারা সেইরকমই বৃহস্পতিবার সকালে সবজি এনে ওখানে ভ্যানটি ধার করে রাখা হয়েছিল কিন্তুু শুক্রবার পুনরায় গাড়িটি চালু করতে গেলে গাড়ির এরকম অবস্থা দেখে হতভম্ব হয়ে পড়েন তিনি, তিনি বলেন মানবাজার কৃষান মান্ডির মতো এরকম একটা জায়গায় কিভাবে গাড়ীর ব্যাটারীতে চুরি গেল সেটাই এখন ভাবনার বিষয়।
তবে এবিষয়ে রাতের বেলায় কৃষানমান্ডির মতো একটা জায়গাতে যেখানে খোলা জায়গার নীচে লক্ষ লক্ষ টাকার সবজি ফেলে রাখা হয়, সেখানে কীভাবে এই রকম একটা চুরি হয়ে গেলো সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন ওখানের অন্যান্য ব্যাবসায়ীরা। তাদের আশঙ্কা ওখানে অনেক সবজি রাখা হয় পরবর্তী কালে যাতে আরও কিছু না ক্ষতি হয় তার জন্য রাতে কঠোর নিরাপত্তার দাবি জানিয়েছেন তারা।
তবে এব্যাপারে মানবাজার থানার ওসিকে জিজ্ঞেসা করা হলে তিনি জানান বিষয়টি খবর পেয়েছি, পুরো বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।


