নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, ২৫ ডিসেম্বর ২০২১ঃ

বলরামপুরের সকলের প্রিয় নানা প্রতিভার অধিকারী অভিজিৎ পাল (বাপ্পা) আজ আর নেই। তাই তার স্মৃতিকে ধরে রাখতে ও তার জন্মদিনে ২৫ শে ডিসেম্বর কে স্মরণ রাখতে বলরামপুর নবজাগরণ সোসাইটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির ও দুস্থ মানুষদের জন্য কম্বল বিতরণ হলো বলরামপুর তাম্বুলি সমিতি ভবন প্রাঙ্গণে। এদিনের এই শিবিরে রক্ত দেন বলরামপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভাশিস ঘোষ এছাড়াও উপস্থিত ছিলেন মনিরামপুর থানার ওসি সুদীপ হাজরা। মোট ৩৪ জন ব‍্যক্তি স্বেচ্ছায় রক্ত দান করেন।

শেয়ার করুন

You cannot copy content of this page