নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ৩০ মে ২০২২ঃ

জেলা রেশম শিল্প দপ্তর, পুরুলিয়া সম্পূর্ণ অস্থায়ী পদে তিন “তসর বন্ধু” পদের জন্য কর্মী নিযুক্ত করবে। উল্লিখিত পদগুলির জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে সংযুক্ত প্রফরমা অনুযায়ী দরখাস্ত আহ্বান করা হচ্ছে। যোগ্য প্রার্থীরা অফলাইনের এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য দেখুন – https://puruliawb.in/g-saa/prl/application/. দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ: 3ই জুন, 2022 বিকাল 4:00 পর্যন্ত

পদের নাম: তসর বন্ধু (শূন্যপদ – 3)
বয়স (01.01.2022 তারিখে): সর্বনিম্ন 25 বছর এবং সর্বোচ্চ 45 বছর।
পারিশ্রমিক: প্রতি মাসে 5,000/- টাকা
প্রয়োজনীয় মানদণ্ড: কমপক্ষে মাধ্যমিক।
ন্যূনতম অভিজ্ঞতা: তসর চাষ সমন্ধে প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার।

বিস্তারিত ও পূর্ণাঙ্গ তথ্যের জন্য যোগাযোগ করুন:  http://purulia.gov.in/services/notice/employment_notice.html

শেয়ার করুন

You cannot copy content of this page