নিজস্ব সংবাদদাতা, আড়ষা, শনিবার, ২ জুলাই ২০২২ঃ

বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে আহত হলেন দুজন। আজ সকালে পুরুলিয়া-টাটা জাতীয় সড়কে আড়ষা থানার কৌরাং গ্রামের অদূরে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, সংঘর্ষে আহত হয়েছেন দুজন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

শেয়ার করুন

You cannot copy content of this page