নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শনিবার, ২ জুলাই ২০২২ঃ

হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল পুরুলিয়া জেলা পুলিশ। পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে এবং পুরুলিয়া সদর থানার তৎপরতায় আজ ৫২ টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়। এদিন ক্ষণিকা অতিথি নিবাসে একটি ছোট্ট অনুষ্ঠানে মোবাইল ফোনগুলি ফেরত পেয়ে পুলিশের ভূমিকায় প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ফোনের মালিকরা । উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ আরক্ষাধ্যক্ষ পুরুলিয়া পিনাকী দত্ত, উপ-আরক্ষাধ্যক্ষ (ডি এন্ড টি) পুরুলিয়া আশীষ রায়, ভারপ্রাপ্ত পরিদর্শক পুরুলিয়া সদর থানা দীপঙ্কর সরকার।

শেয়ার করুন

You cannot copy content of this page