নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, বুধবার, ২৪ আগষ্ট ২০২২ঃ
তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আগামী ২৯ শে আগষ্ট ২০২২ গান্ধী মূর্তির পাদদেশে অনুষ্ঠিত হবে চলা ঐতিহাসিক ছাত্র সমাবেশ। আসন্ন সমাবেশকে সফল করার লক্ষ্যে আজ বলরামপুর কলেজে ছাত্রছাত্রীদের নিয়ে একটি সভা করা হয় । উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সম্পাদক বুবাই বসু, সম্পাদীকা ঋতুপর্ণা ঘোষ, জেলা সভাপতি কিরীটি আচার্য ও বলরামপুর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ধনঞ্জয় মাহত সহ সংগঠনের কর্মীরা।



