নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, বুধবার, ২৪ আগষ্ট ২০২২ঃ
বাস থেকে পড়ে গুরুতর জখম হলেন একটি বেসরকারি বাসের সহকারী। বুধবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটেছে বলরামপুর শহরের রাস্তায়। স্থানীয় সূত্রে জানা যায়, ওই বাসটি এদিন বলরামপুর বাস স্ট্যান্ড ছেড়ে বাঘমুন্ডির উদ্দেশ্যে রওনা হওয়ার পরই বাসের গেট থেকে পা পিছলে পড়ে গিয়ে জখম হন বাসের সহকারী অজিত সাও (৪০)। জানা গিয়েছে, বাসের অন্যান্য কর্মী এবং যাত্রীদের সহায়তায় জখম ব্যক্তিকে চিকিৎসার জন্য বলরামপুর ব্লকের বাঁশগড় হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর অজিত বাবুকে পুরুলিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন।
শেয়ার করুন