নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২ঃ

চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার হলেন এক প্রাথমিক শিক্ষক। বলরামপুরের গেড়ুয়া গ্রামের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সোমবার বিকালে শিক্ষককে আটক করে বলরামপুর থানার পুলিশ। পরে নির্যাতিদের ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে রাতেই শিক্ষককে গ্রেফতার করা হয়। শিক্ষকের এমন কাণ্ডে ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। ধৃত ওই শিক্ষককে মঙ্গলবার পুরুলিয়া জেলা আদালতে তোলা হবে।

শেয়ার করুন

You cannot copy content of this page