নিজস্ব সংবাদদাতা , বলরামপুর :
১৮ নভেম্বর, ২০২০

পশ্চিমবঙ্গ আদিবাসী ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতি,বলরামপুর শাখার পক্ষ থেকে ধরতি আবা বিরসা মুন্ডার ১৪৬ তম জন্ম জয়ন্তী উপলক্ষে ক্ষুদ্র সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।এছাড়াও এদিন “ভূমিজ ভাষার সংক্ষিপ্ত শব্দ ভান্ডার” নামে একটি বই এর আনুষ্ঠানিক ভাবে বাংলা ভাষাতে প্রকাশ করা হয়।উপস্থিত ছিলেন বইটির লেখক লর্ড ভূমিজ,(অবসর প্রাপ্ত শিক্ষক )পটকা,ঝাড়খন্ড।


পশ্চিমবঙ্গ আদিবাসী ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতির রাজ্য সম্পাদক লক্ষীকান্ত সিংসদ্দার জানান এই বইটি বাংলাতে প্রথম প্রকাশ,এছাড়া আগামী দিনে আমারা এর ব্যাকরণ গত বই এর প্রকাশ করবো।এই সম্পূর্ণ অনুষ্ঠানটি বলরামপুর পাথরবাঁধ ফুটবল ময়দানে অনুষ্ঠিত হয়।

দেখুন ভিডিও

শেয়ার করুন

You cannot copy content of this page