নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া :
১৮ নভেম্বর, ২০২০

বুধবার পুরুলিয়া পৌরসভার প্রশাসকের দায়িত্ব গ্রহন করলেন প্রাক্তন সাংসদ মৃগাঙ্ক মাহাত। দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন নতুন বড় কাজের পরিবর্তে সাফাই, পানীয় জল সরবরাহ ও আলোর মতো পৌর পরিষেবা সঠিক ভাবে প্রদানেই জোর দেবেন ও একই সঙ্গে পৌরসভাতে কাজের সুবিধার জন্য প্রাক্তন চেয়ারম্যান তথা বিদায়ী প্রশাসক এবং অন্যান্য প্রাক্তন কাউন্সিলরদের সাহায্য নেওয়া হবে।

এদিন বিদায়ী প্রশাসক সামিম দাদ খান বলেন, পৌরসভাতে থেকে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পরিষেবা দিয়ে আসছি। নতুন প্রশাসককে স্বাগত জানায়। তিনি আরও বলেন, আজ বিদায়ের দিনে অস্থায়ী কর্মীদের জন্য একটা বড় অর্ডার পাস করেছি। আগামী দিনে কোনো অস্থায়ী কর্মী কর্মরত অবস্থায় মারা গেলে তাঁর পরিবারকে এক লক্ষ টাকা দেওয়া হবে। আশা করি নতুন প্রশাসক আগামী বোর্ড মিটিংয়ে এটা অনুমোদন করিয়ে নেবেন। প্রসঙ্গত, গত সপ্তাহে আচমকা পুরুলিয়া পুরসভার প্রশাসক পরিবর্তনের নির্দেশিকা এসে পৌঁছায়।

দেখুন ভিডিও

শেয়ার করুন

You cannot copy content of this page