নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ১ জানুয়ারি ২০২২ঃ
এবার মানবাজার মহকুমা শহরের নিরাপত্তার উপর জোর দিলো প্রশাসন। ইতিমধ্যে মানবাজার পুলিশ প্রশাসনের উদ্যোগে মানবাজার মহকুমা শহরের প্রাণকেন্দ্র ব্যাংক মোড় এলাকায় তিনটি ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে আজ, ১ জানুয়ারী থেকে সেগুলি চালু করা হল।এবিষয়ে মানবাজার থানার ভারপ্রাপ্ত আধিকারিক দীপঙ্কর সরকার বলেন, শহরের নিরাপত্তার কথা মাথায় রেখেই ক্যামেরাগুলি বসানো হয়েছে। আরও বেশ কিছু জায়গায় ক্যামেরা বসানো হবে বলেও জানিয়েছেন তিনি।


