নিজস্ব সংবাদদাতা, কোটশিলা, ১০ মার্চ ২০২২ঃ
কোটশিলা থানার নোওয়াহাতু এলাকায় বাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। মৃতের নাম কানাই গড়াই(১৯)। স্থানীয় ও পুলিস সূত্রে জানাগিয়েছে, বৃহস্পতিবার সকালে বাড়ি থেকেই ঝুলন্ত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে পরিবারের সদস্যরা। পরে তাঁকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
শেয়ার করুন