নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ১৬ নভেম্বর ২০২১ঃ

দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ এন্ড হসপিটাল সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে প্রিনিসিপাল অফিস, ডি.এম.জি.এম.সি.এইচ এর অধীনে “সিনিয়র রেসিডেন্ট” পদের জন্য কর্মী নিযুক্ত করবে। যোগ্য প্রার্থীরা নিম্নলিখিত সময়সূচী অনুযায়ী “ওয়াক ইন ইন্টারভিউতে” উপস্থিত হতে পারেন। প্রার্থীদের মূল প্রশংসাপত্র এবং সনদপত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে।

পদের নাম: সিনিয়র রেসিডেন্ট (গ্যানোকোলোজি ডিপার্টমেন্ট) (শূন্যপদ – 1)
বয়স (01.01.2021 তারিখে): সর্বনিম্ন 21 বছর এবং সর্বোচ্চ 40 বছর।
পারিশ্রমিক: প্রতি মাসে 70,000/- টাকা
প্রয়োজনীয় মানদণ্ড: প্রাসঙ্গিক বিষয়ে আইএমসি আইন অনুযায়ী স্নাতকোত্তর মেডিকেল যোগ্যতা ।
সাক্ষাৎকারের তারিখ ও সময়: 17ই নভেম্বর, 2021 দুপুর 3:00 থেকে।
স্থান: কলেজ কাউন্সিল রুম, ডি.এম.জি.এম.সি.এইচ, পুরুলিয়া।

বিস্তারিত ও পূর্ণাঙ্গ তথ্যের জন্য যোগাযোগ করুন : http://purulia.gov.in/services/notice/employment_notice.html

Skip to PDF content
শেয়ার করুন

You cannot copy content of this page