নিজস্ব সংবাদদাতা, মানবাজার: ২২ জুলাই, ২০২১
জলেই জীবন অথচ সেই জলের থেকে বঞ্চিত হচ্ছেন এলাকার মানবাজার-১ নং ব্লকের ধানাড়া অঞ্চলের নাগ্দাগোড়া গ্রামের বাসিন্দারা এমনই অভিযোগ তুলে মানবাজার ব্লক অফিসের সামনে ধর্নায় বসলো নাগ্দাগোড়া গ্রামবাসীরা।তাদের অভিযোগ পানীয় জলের কলের দাবীতে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন ব্লক প্রশাসন বারবার প্রশাসনকে বলা স্বওেও কোনো সুরাহা না মেলায় বিক্ষোভ অবস্থান নিতে বাধ্য হয়েছেন তারা।
এব্যাপারে মানবাজার নাগ্দাগোড়া গ্রামের বাসিন্দা প্রনব মন্ডল জানান,নাগ্দাগোড়া গ্রামের মন্ডলপাড়া,মুদিপাড়া,ওরাং পাড়া ও সাঁওতাল পাড়া মিলে প্রায় ১২৫ টি পরিবারের বসবাস অথচ নলকূপ একটাই,বারবার প্রশাসনকে বলা সত্বেও মিলেনি কোন সুরাহা,কিন্তু পাশের গ্রামে নলকূপন ও পানীয় জলের যথেচ্ছ ব্যবস্থা থাকা সত্ত্বেও আবার পুনরায় একটি সোলার পাম্প লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে,কিন্তুু কেন বারবার বলা স্বওেও ব্লক প্রশাসনের কোনো ব্যবস্থা নেওয়া হলো না,তারেই ফলে এই অবস্থান-বিক্ষোভ নেওয়া হয়েছে। ওই এলাকার বাসিন্দা সমীর মন্ডল জানান যতক্ষন না পর্যন্ত ব্লক প্রশাসন সমস্যার সমাধান করছেন ততক্ষন তাঁরা আমরন অবস্হান করবেন।
তবে এ বিষয়ে মানবাজার-১ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মোনাজ কুমার পাহাড়ির সাথে কথা বলা হলে তিনি জানান,বৃহস্পতিবার সকালেই গিয়ে মানবাজার এক নম্বর যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক ও প্রশাসনের পক্ষ থেকে গিয়ে নাগ্দাগোড়ার গ্রামবাসীদের সাথে কথা বলা হয় এবং সমস্যা সমাধানেরেও আশ্বাস দেওয়া হয়, কিন্তুু কি কারনে তাঁরা এমন করছেন তা খতিয়ে দেখা হচ্ছে।এবং দ্রুত সমস্যার সমাধান করা হবে।তবে এব্যাপারে মানবাজার-১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি পুস্প দাসকে জিজ্ঞেসা করা হলে তিনি কোনো উওর দেননি।
শেয়ার করুন