নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া: ২৩ জুলাই, ২০২১
বন্ধুদের সাথে নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল পুঞ্চা থানার পাড়ুই গ্রামের এক যুবক। নিখোঁজ যুবকের নাম মেহুল কুমার মাহাত। শুক্রবার ঘটনাটি ঘটে কংসাবতী নদীর দমোদহি নদী ঘাটে।
স্থানীয় সূত্রে জানাগিয়েছে, শুক্রবার দুপুরে তিন বন্ধুর সঙ্গে স্নান করত যান মেহুল।নদীর গভীরে গিয়ে ওই যুবক তলিয়ে যায় বলে দাবি স্থানীয়দের। পরে স্থানীয় বাসিন্দারা নদীতে তাঁর খোঁজ শুরু করে। পুঞ্চা থানার পুলিসও পৌঁছায়। তবে এদিন বিকাল পর্যন্ত ওই যুবকের খোঁজ পাওয়া যায়নি।রঘুনাথপুর থেকে বিপর্যয় মোকাবিলার দলকে উদ্ধার কাজে ডাকা হয়েছে বলে পুলিস সূত্রে জানাগিয়েছে।
