নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া: ২৩ জুলাই, ২০২১

শুক্রবার তৃণমূলের পুরুলিয়া জেলা কার্যালয়ে এসে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন পাড়া ব্লকের ঝাঁপড়া-জবড়া ২ গ্রাম পঞ্চায়েতের এক সদস্যা। তাকে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের পুরুলিয়া জেলা সভাপতি গুরুপদ টুডু। তিনি বলেন, সুনিতা রাজোয়ার নামে ওই গ্রাম পঞ্চায়েত সদস্যা এদিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। তাকে দলে স্বাগত জানানো হয়। সুনিতা দেবী বলেন, এলাকার উন্নয়নের স্বার্থেই তৃণমূলে যোগদান করলাম।

শেয়ার করুন

You cannot copy content of this page