নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া
১ সেপ্টেম্বর , ২০২০

বন্ধ করে দেওয়া হল পানের গুমঠি। এমন কি পরবর্তী কোন ঘোষণা না করা পর্যন্ত চলবে না চায়ের দোকানে বা দোকানের সামনে দাঁড়িয়ে চা পান করা। নির্দেশ পুরুলিয়া জেলা পুলিশের পক্ষে এবং পুরুলিয়া সদর থানার পরিচালনায়। যেভাবে করোনা সংক্রমণ গ্রাস করছে পুরুলিয়া পৌর শহরকে, তাতে এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে পুলিশ প্রশাসন বলে জানা গেছে।

মঙ্গলবার সকালে পুরুলিয়া জেলা পুলিশের পক্ষে পুরুলিয়া সদর থানার পরিচালনায় শহর পুরুলিয়া জুড়ে মাইকিং করে জানিয়ে দেওয়া হয় আপাতত শহরের সমস্ত পানের দোকান ও গুমঠি বন্ধ করা হল। এমনকি এখন থেকে শহরের চা দোকানে বা তার সামনে দাঁড়িয়ে চা পান করাও নিষিদ্ধ করা হয় বলেও এদিন জানিয়ে দেওয়া হয় মাইকিং করে। চা পান করতে হলে দোকান থেকে চা কিনে সরে যেতে হবে খরিদ্দারদের। চায়ের দোকানে বা দেকানে সামনে চলবে না অযথা ভিড় বা আড্ডাবাজি। জানানো হয় পরবর্তী কোন নির্দেশ জারি না করা পর্যন্ত এই বিধি নিষেধ বলবত থাকবে।

শেয়ার করুন

You cannot copy content of this page