নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ১ জানুয়ারি ২০২২ঃ

গত প্রায় দুবছর কোভিড-১৯ পরিস্থিতিতে চূড়ান্ত হয়রানির শিকার হয়েছেন মানুষ। বহু মানুষকে শিকার করতে হয়েছে অনেক ক্ষয়ক্ষতি। আবার সংক্রমণের তৃতীয় ঢেউ-এর সম্ভবনা উঁকি দিচ্ছে। নতুন বছরের প্রথম দিন জেলার মানুষের প্রতি তাঁর বার্তা দিতে গিয়ে তৃণমূল জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া এভাবেই বিগত দিনের বিষয়ে দুঃখ প্রকাশ করে বলেন, গোটা জেলার মানুষ যেন আগামী দিনগুলিতে সুস্থ ও সবল থাকেন, নতুন বছরের শুরুতেই সেই কামনা করছি। একইসঙ্গে তাঁর বক্তব্য, জেলার সমস্ত মানুষের কাছে আমার নিবেদন প্রত্যেকে নিজেরাও সংক্রমণ বিষয়ে সজাগ, সচেতন ও সাবধান থাকুন। নতুন বছরে সরকারি উন্নয়ন মূলক কাজের উদাহরণ টেনে সৌমেন বাবু আরো বলেন, আমি এবং আমরা চাইছি নতুন বছরে জেলার উন্নয়ন মূলক কর্মসূচিতে যেন কোন রাজনৈতিক বিরোধ না আসে। তিনি জেলার রাজনৈতিক, অরাজনৈতিক সকল শ্রেণীর মানুষকে জেলার উন্নয়নের প্রসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন নববর্ষের প্রথম লগ্নে।

শেয়ার করুন

You cannot copy content of this page