নিজস্ব সংবাদদাতা, বলরামপুর: ৩০ আগষ্ট ২০২১
বলরামপুর ব্লকের ঘাটবেড়া কেরোয়া গ্রাম পঞ্চায়েত এলাকার হেদেল বেড়াতে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় জেলা পুলিশের উদ্যোগে। এদিন পাহাড়ের উপরে থাকা হেদেল বেড়া, ধানচাটানি, লুকুচাটানি, সালোনী গ্রামের মানুষজনদেরকে স্বাস্থ্য পরিক্ষা করা হয় এবং ঔষধ ও খাদ্য সামগ্রী দেওয়া হয়। উপস্থিত ছিলেন CI বলরামপুর পার্থ কুমার সিংহ OC বলরামপুর সুদিপ হাজরা এবং Dr.Roy’s Super Speciality Clinic এর ডা. সত্যজিৎ রায়, তিনি জানান এখানকার মানুষ সতস্ফুর্ত ভাবে এই শিবিরে স্বাস্থ্য পরিক্ষার জন্য এসেছে। এখানে সুগার প্রেসেন্ট প্রায় নেয় বললেই চলে। দু জনের দেখা গেছে, তবে রক্তকল্পতা, উচ্চরক্তচাপ, ভিটামিনের অভাব কয়েকজনের মধ্যে দেখা গেছে। স্বাস্থ্য পরিক্ষার সাথে সাথে ওষুধ এবং খাদ্য সামগ্রী পেয়ে খুবেই খুসি হয়েছে গ্রামবাসী। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।


