নিজস্ব সংবাদদাতা, বরাবাজার, ২৮ নভেম্বর ২০২১ঃ

এবার বেআইনি পাথর খাদান বন্ধ করতে উদ্যোগে হলো বরাবাজার ব্লক প্রশাসন।এদিন বরাবাজারের বেশ কিছু বেআইনি পাথর খাদান পরিদর্শনে যান অতিরিক্ত জেলা শাসক, মানবাজার মহকুমা শাসক শুভজিৎ বসু ও বিডিও বরাবাজার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। বরাবাজার ব্লকের লটপদা গ্রাম পঞ্চায়েতের বেশকিছু পাথর খাদান পরিদর্শন করেন আধিকারিকেরা এবং বন্ধ করার জন্য সাইনবোর্ড দিয়ে দেন। এ বিষয়ে মানবাজার মহকুমাশাসক শুভজিৎ বসু জানান, এটা একটা যৌথ অভিযান চালানো হয় আজ সকালে, দুটি চালু পাথর খাদান বন্ধ করে দেওয়া হয়েছে ও বেরোনোর রাস্তা গুলো কেটে দেওয়া হয়েছে। পরবর্তী কালে বিএলআরও কে নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত জমির রেকর্ড দেখে ব্যাবস্হা নেওয়ার জন্য এখনও সেখানে ব্লক প্রশাসন থেকে বোর্ডও দেওয়া হয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page