নিজস্ব সংবাদদাতা, পুঞ্চা, ১ ডিসেম্বর ২০২১ঃ

গতকাল রাতে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল ৭০ বছরের এক বৃদ্ধার। পুঞ্চ থানা পুলিশ সূত্রে জানা যায় যে, মানবাজার-১ ব্লকের অন্তর্গত বারোমেস্যা রামনগর অঞ্চলের সর্দারডি বাইপাসে এই দূর্ঘটনাটি ঘটেছে। ওই মহিলার নাম শুশনি টুডু(৭০)। বাড়ি আসানবনি গ্রামে।স্থানীয়রা জানায় যে ওই মহিলা মাঠের কাজ সেরে বাড়ি ফিরছিলেন। ঠিক তখনই উল্টো দিক থেকে একটি লরি এসে তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধার, পরে পুঞ্চা থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়।

শেয়ার করুন

You cannot copy content of this page