নিজস্ব সংবাদদাতা, মানবাজার, বৃহস্পতিবার, ২৫ আগষ্ট ২০২২ঃ
বজ্রঘাতে মৃতার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করার পাশাপাশি তাঁদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিল মানবাজার-১ ব্লক তৃণমূল কংগ্রেস। বজ্রাঘাতে মৃতা কপররা গ্রামের বাসিন্দা অষ্টমী সরেনের বাড়িতে গিয়ে এদিন তাঁর পরিবারের সদস্যদের হাতে আর্থিক সাহায্যের রাশি তুলে দেন দলের আদিবাসী নেতা তথা পুরুলিয়া জেলা পরিষদের শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি কর্মাধ্যক্ষ গুরুপদ টুডু সহ মানবাজার-১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবেন্দ্রনাথ মাহাত, দলের ব্লক যুব সংগঠনের সভাপতি তথা গোপালনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান কিশোর মাহাত ও অন্যান্যরা। এদিন আর্থিক অনুদান রাশি তুলে দেওয়ার পাশাপাশি ব্লক তৃণমূল নেতৃত্ব সবরকমভাবে মৃতার পরিবারের সদস্যদের পাশে থাকারও আশ্বাস দেয়।

শেয়ার করুন

You cannot copy content of this page