নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া :
৩ নভেম্বর, ২০২০

পুরুলিয়া জেলা তৃণমূলের পাখির চোখ যে ২১-এর বিধানসভা নিবার্চন,তা আরও একবার প্রমাণ করল দলের জেলা কমিটি। জেলা সভাপতি গুরুপদ টুডু উৎসবের আগেই বলেছিলেন পুজোর মধ্যেও চলবে দলের সাংগঠনিক কাজ।যার প্রতিফলন দেখা যাবে পুজোর অব্যবহিত পরেই। আক্ষরিক অর্থেই তা করে দেখালেন তৃণমূলের বর্তমান জেলা নেতৃত্ব।পুরুলিয়ার ১১টি ব্লকের ব্লক কমিটি ও অঞ্চল সভাপতিদের নাম ঘােষণা করলাে জেলা তৃণমূল। আর এতেই দলের তৃণমূল স্তরের কর্মীদের মধ্যে দেখা দিয়েছে বাড়তি উৎসাহ। তাঁদের মত, ‘নেতৃত্বের এই অতি সক্রিয়তায় নাকি তাঁদের ভােট বাজারে বাড়তি অক্সিজেন জোগাচ্ছে।’

প্রসঙ্গত সােমবার জেলা তৃণমূল নেতৃত্বের পক্ষে ১১টি ব্লকের কমিটি সহ সংশ্লিষ্ট ব্লকগুলির অঞ্চল সভাপতিদের নামের তালিকা প্রকাশ করে দেওয়া হয়। দলের জেলা সভাপতি গুরুপদ টুডু এদিন জানিয়েছেন, ব্লক কমিটির সম্পাদক, সহ সম্পাদকসহ অন্যান্য পদাধিকারী নির্বাচনের ক্ষেত্রে বেশ কয়েকজন শুধুমাত্র বয়সজনিত কারণে এবং কিছুক্ষেত্রে শারীরিক অসুস্থতার কারণে কয়েকজনকে তালিকার বাইরে রাখা হয়েছে। তবে সামগ্রিকভাবে এদিনের তালিকা প্রকাশের পর ছােটখাটো যে সমস্ত দলীয় কোন্দল ছিল সেগুলিও সম্পূর্ণভাবে নির্মূলকরা গিয়েছে বলে দাবি দলের জেলা সভাপতির।

তিনি আরও জানান, অঞ্চল সভাপতিদের উপস্থিতিতে সংশ্লিষ্ট দলীয় ব্লক কার্যালয়ে অতি সত্ত্বর অঞ্চল কমিটি গঠনের বিষয়টিও করে নেওয়া হবে। জেলা তৃণমূল সূত্রে জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনের নিরিখে যে সমস্ত নেতা-নেত্রীকর্মীরা ভােটযুদ্ধে সক্রিয়ভাবে মাঠে ময়দানে ছুটে সাংগঠনিক শক্তি বৃদ্ধি সহ অন্যান্য দলীয় কর্মসূচীগুলি সুচারুরূপে সঞ্চলনাতে পারবেন, তাঁদেরই তালিকাভুক্ত করা হয়েছে।

১১ টি ব্লকের পূর্ণাঙ্গ তালিকা দেখুন

শেয়ার করুন

You cannot copy content of this page